সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ ১৮ জন আটক, সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার আশঙ্কা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলে বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের সীমান্ত পথে বাংলাদেশে ঠেলে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

মঙ্গলবার ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে এই ১৮ জনকে আটক করা হয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহজনক চলাফেরার কারণে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। এ সময় তাদের কাছে কোনো বৈধ নাগরিকত্ব বা পরিচয়পত্র পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিদের বেশিরভাগই বেঙ্গালুরুতে দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ১৮ জনের মধ্যে শিশু বাদে বাকিরা বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। সম্প্রতি তাদের গতিবিধি ঘিরে সন্দেহ তৈরি হলে পুলিশ তল্লাশি চালায়।

মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে তাদের পশ্চিমবঙ্গের হাওড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পরবর্তী গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় একটি সূত্রের দাবি, নারী ও শিশুসহ এই দলটিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হতে পারে।

হাওড়া স্টেশনে নামানোর পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আটক কয়েকজন জানিয়েছেন, জীবিকার তাগিদে তারা সেখানে অবস্থান করছিলেন। কিন্তু বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তারা সংকটে পড়েন।

বর্তমানে এই ১৮ জন রেল পুলিশের তত্ত্বাবধানে রয়েছেন। তাদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে নাকি সীমান্তে হস্তান্তর করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত