সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: জামুকা স্বীকৃতি ও মুক্তিযুদ্ধের অবদানের স্মরণ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে, শরণার্থীদের আশ্রয় প্রদান ও যৌথভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার মাধ্যমে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল (জামুকা)।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এই বক্তব্য রাখেন কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। সমাবেশ পরিচালনা করেন কমান্ড কাউন্সিলের মহাসচিব অধ্যাপক ড. ফজলে আলী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন:

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমদ ভাসানী

বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোকলেছুর রহমান
সহ অন্যান্য জাতীয় নেতারা।

অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বর্বর বাহিনী সাধারণ জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা চালায়। এর পর ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে। যুদ্ধের সূচনায় মুজিবনগরে বাংলাদেশের জনপ্রতিনিধিদের সমর্থনে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী এবং জেনারেল এমএজি ওসমানী মুক্তিবাহিনীর প্রধান হিসেবে বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠিত হয়। যুদ্ধকে পূর্ণাঙ্গ করতে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।

মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নেতৃত্বে ভারত সর্বাত্মক সাহায্য প্রদান করে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়। ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জিত হয়। এই যুদ্ধে প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হয়, ২ লাখ নারী সম্ভ্রম হারায় এবং ১৫ হাজার ভারতীয় মিত্রবাহিনী আত্মাহুতি দেয়।

ড. ভৌমিক যোগ করেন, বিগত দিনে ৬ ডিসেম্বর মৈত্রী দিবস হিসেবে পালন করা হচ্ছে। ভারত যে মানবিক সহযোগিতা প্রদানের মাধ্যমে বন্ধুত্বের পরিচয় দিয়েছে, তা বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণে রাখবে। দুই দেশের বন্ধুত্ব অটুট রাখার জন্য আলোচনায় সব সমস্যা সমাধান ও সহযোগিতা বৃদ্ধি পাবে। আগামী দিনে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে যৌথভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জামুকার নেতারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত