সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ভিক্ষুক সেজে গৃহবধূকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে এক নারী ভিক্ষুক সেজে গৃহবধূকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ঈশ্বরদী পৌরসভার নারিচা এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক অজ্ঞাতপরিচয় নারী বোরকা ও হিজাব পরে ভিক্ষার উদ্দেশ্যে আমিনুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। সে সময় গৃহবধূ নুসরাত জাহান রূপন্তি বাড়িতে একাই ছিলেন। সন্দেহহীনভাবে তিনি ভিক্ষুককে কিছু খাবার দিতে গেলে হঠাৎ অচেতন হয়ে পড়েন।

পরে প্রতিবেশীরা তার চিৎকার শুনে ছুটে এসে অচেতন অবস্থায় উদ্ধার করে পানি ঢেলে জ্ঞান ফিরিয়ে দেন। জ্ঞান ফেরার পর দেখা যায়, ঘরের আলমারির ড্রয়ার খোলা, নগদ দুই লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী উধাও।

ভুক্তভোগী রূপন্তি বলেন, ওই মহিলা ভিক্ষুকের বেশে এসে খাবার চেয়েছিল। আমি চাল আনতে রান্নাঘরে যেতেই মাথা ঝিমঝিম করে পড়ে যাই। পরে জ্ঞান ফেরার পর দেখি ঘরের সব কিছু ওলটপালট।

ঘটনার পর পুলিশে খবর দেওয়া হলে, ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ অনুযায়ী, হিজাব পরিহিত এক নারী ভিক্ষুক সেজে ওই বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে কৌশলে অচেতন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্ত নারীকে শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়দের ধারণা, সম্প্রতি এলাকায় যেসব চুরি ও প্রতারণার ঘটনা ঘটেছে, তার সঙ্গে একই চক্রের যোগ থাকতে পারে। পুলিশ বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত