সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভোররাতে ভূকম্পনে কেঁপে উঠল সিলেট, আশপাশের জেলাতেও কম্পন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ভোররাতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট অঞ্চল। একই সঙ্গে দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলা ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি দেশের সীমান্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

সোমবার ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে এই ভূকম্পন ঘটে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের বেশ কাছাকাছি, প্রায় ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল হিসেবে ভারতের আসাম রাজ্যের ধিং শহরের পশ্চিমাংশকে চিহ্নিত করা হয়েছে, যা গুয়াহাটি শহর থেকে তুলনামূলকভাবে উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

ভৌগোলিক নিকটবর্তী হওয়ার কারণে সিলেট অঞ্চলে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। সিলেট নগরীর বিভিন্ন এলাকা, জিন্দাবাজার, আম্বরখানা, উপশহর, টিলাগড় ও শাহপরান থানা এলাকায় মানুষ কম্পন টের পান। পাশাপাশি দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাতেও ভূকম্পনের অনুভূতি পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি তারা পর্যবেক্ষণে রেখেছে এবং এখন পর্যন্ত উদ্বেগজনক কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত