সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ছয় জেলে ১৩ মাস পর দেশে ফিরলেন, নাকুগাঁও সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দীর্ঘ ১৩ মাস কারাভোগ শেষে ছয় বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় দুই দেশের পতাকা বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা জেলেরা কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা। তারা হলেন রাসেল মিয়া (৩৫), বিপ্লব মিয়া (৪৫), মীর জাফর আলী (৪৫), বকুল মিয়া (৩২), আমের আলী (৩৫) এবং চান মিয়া (৬০)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়েন। এরপর স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে ‘অবৈধ অনুপ্রবেশের’ অভিযোগে মামলা দেয়। বিচার শেষে তারা প্রায় ১৩ মাস সাজা ভোগ করেন।

সাজা শেষ হলে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে জেলেদের দেশে ফেরানোর উদ্যোগ নেয়। পরে শেরপুর ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় হাতিপাগার পয়েন্টে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোয়ার্টার মাস্টার মিজানুর রহমান।

হস্তান্তরের সময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ছয় জেলেকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত