সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমেরিকান প্রবাসীদের জন্য মহা দুঃসংবাদ নিয়ে এলো নব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: শপথ গ্রহণের পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, এই আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

শপথের পর ট্রাম্প ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ২০ হাজার সমর্থকের সামনে ভাষণ দেন। সেখানে তিনি তার প্রশাসনের নানা পরিকল্পনা তুলে ধরেন। এরপর হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

বাইডেনের আদেশ স্থগিত
ভয়েস অব আমেরিকার তথ্য অনুযায়ী, ট্রাম্প তার প্রথম সিদ্ধান্ত হিসেবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা ৭৮টি নির্বাহী আদেশ স্থগিত করেন। বাইডেনের এই আদেশগুলোর বেশ কয়েকটি এখনো বাস্তবায়িত হয়নি।

সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা
একটি আদেশে ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। অভিবাসন ও নাগরিকত্ব সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনতে শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করার পাশাপাশি, তিনি যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারও বন্ধ করেছেন।

আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা
আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, ‘জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার দেশের সংবিধানে নিশ্চিত করা হয়েছে। তাই এই আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘জন্মসূত্রে নাগরিকত্বের বিধান একেবারেই হাস্যকর। এটি সংস্কারের জন্য যথাযথ আইনি যুক্তি রয়েছে।’

এই সিদ্ধান্ত ইতিমধ্যেই দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আদেশ বাস্তবায়ন করতে গেলে আদালতে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত