সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মেহেদী মিরাজের ব্যাটে বলে বিধ্বস্ত জিম্বাবুয়ে, নেওয়া হলো প্রথম টেস্টের প্রতিশোধ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টে ব্যর্থতার পর চট্টগ্রামে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে পরাজিত করেছে টাইগাররা। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

সাগরিকায় বুধবার ম্যাচের তৃতীয় দিনে জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। অথচ প্রথম ইনিংসে ২১৭ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। এর আগে টাইগাররা প্রথম ইনিংসে তোলে ৪৪৪ রান, যার মূল ভিত্তি ছিল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি।

এই ম্যাচেই মিরাজ রেকর্ড গড়েছেন—একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। এর আগে এমন কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান ও সোহাগ গাজী।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়ের সূচনা করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার এক ওভারেই ফিরিয়ে দেন ব্রায়ান বেনেট ও নিক ওয়েলচকে। এরপর নাঈম হাসান তুলে নেন শন উইলিয়ামসের উইকেট। দলীয় ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে।

তবে এরপর অধিনায়ক ক্রেইগ আরভিন ও বেন কারান ৪৭ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু সেই প্রতিরোধও ভেঙে দেন মিরাজ। তিনি আরভিনকে বোল্ড করার পরপরই ফিরিয়ে দেন মাধেভেরেকে। একই ওভারে দুটি উইকেট নিয়ে সফরকারীদের চাপে ফেলে দেন তিনি।

পরবর্তী ওভারেই টাফাডজোয়া সিগাকেও ফেরান মিরাজ। এরপর জিম্বাবুয়ের একমাত্র কার্যকরী ব্যাটার বেন কারানকেও তুলে নিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন। শেষদিকে তাইজুল ও রানআউটের সুবাদে বাকি উইকেটগুলো দ্রুত হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

এর আগে সকালে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৪৪৪ রানে। আগের দিনের ২৯১ রানে ৭ উইকেট থাকা অবস্থায় মাঠে নামা টাইগাররা এদিন আরও ১৪৭ রান যোগ করে। মিরাজের ১৬২ রানের ইনিংস ছিল মূল ভিত্তি। তিনি ১১টি চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকান। এছাড়া তানজিম হাসান করেন ৪১ রান এবং তাইজুল ২০ রান।

এই জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি ব্যাটে-বলে ছিলেন সম্পূর্ণ ম্যাচের নায়ক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত