সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর উল্লেখযোগ্য একটি অংশ সরকারি সহায়তা গ্রহণ করছে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, দেশটিতে থাকা বাংলাদেশি পরিবারগুলোর প্রায় ৫৪ শতাংশ কোনো না কোনো ধরনের সরকারি সহায়তার আওতায় রয়েছে।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ সংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরেন। ওই পোস্টে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশে জন্ম নেওয়া অভিবাসী পরিবারগুলোর মধ্যে কোন দেশের কত শতাংশ পরিবার সরকারি সহায়তা পাচ্ছে, তার একটি তুলনামূলক চিত্র দেখানো হয়।

ট্রাম্পের শেয়ার করা তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার অভিবাসী পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা ও আবাসনসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সহায়তা দিয়ে থাকে। তালিকায় বিশ্বের প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসী পরিবারের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ছাড়া প্রায় সব দেশের নাম এই তালিকায় দেখা গেছে। ভারতের নাম অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়ে ট্রাম্পের পোস্টে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তালিকায় সবচেয়ে বেশি সরকারি সহায়তা গ্রহণকারী হিসেবে উঠে এসেছে ভুটানি অভিবাসী পরিবারগুলো। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভুটানি পরিবারগুলোর প্রায় ৮১ দশমিক ৪ শতাংশ এই সহায়তা পায়। এরপর রয়েছে ইয়েমেনি পরিবার (৭৫ দশমিক ২ শতাংশ) ও সোমালি পরিবার (৭১ দশমিক ৯ শতাংশ)।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের অভিবাসী পরিবারগুলোর সহায়তা গ্রহণের হার ৬৮ দশমিক ১ শতাংশ, পাকিস্তানের ক্ষেত্রে ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ক্ষেত্রে ৩৪ দশমিক ৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত