সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলের হামলা, গাজায় নিহত ৪৮,২০০ ছাড়াল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও থেমে নেই ইসরায়েলি হামলা। সর্বশেষ হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার শিশু সন্তানসহ আরও চারজন নিহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপ থেকে আরও ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে গাজার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮,২০০ জনে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) ইসরায়েলি সেনাবাহিনী গাজার পূর্ব অংশে গুলি চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মরদেহ গাজার ব্যাপ্টিস্ট হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি সেনারা কুয়েত গোলচত্বরের কাছে একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায়।

এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। একই হামলায় আরও দুজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া লাশের সংখ্যা ইতোমধ্যে ৬০০ ছাড়িয়েছে। আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১১,৬৪০ জনে। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলের এই অব্যাহত হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতির পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত