
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আজ বুধবার নাটোরের কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিষয়টি জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাই করার কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হবে। এতে করে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।
নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ, নাটোর দপ্তরের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় এই কাজ পরিচালিত হবে। এর ফলে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নেসকো জানিয়েছে, প্রয়োজনীয় কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।




























