
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বর্তমান সংসদ সদস্যদের বিপুল পরিমাণ ঋণের তথ্য প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, এমপিদের মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা, যার মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অর্থমন্ত্রী জানান, সংসদ সদস্য এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এসব ঋণ নিয়েছেন।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনার কারণে পুরো খেলাপি ঋণের একটি অংশ আনুষ্ঠানিকভাবে খেলাপি হিসেবে দেখানো হয়নি, যার পরিমাণ ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা।





























