সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজউকের নতুন নির্দেশনায় প্লট-ফ্ল্যাট হস্তান্তরে জনদুর্ভোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজউক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার কারণে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে সাধারণ মানুষ বড় ধরনের সমস্যার মুখে পড়েছেন।

একজন আবেদনকারী জানান, তিনি দেশের বাইরে থাকা অবস্থায় তিন সপ্তাহের জন্য দেশে এসেছেন। কিন্তু তফসিল এখনও প্রকাশ না হওয়ায় তিনি প্লটের দলিল সম্পাদন করতে পারছেন না। এর ফলে তিনি সম্ভাব্য বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন, গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ে আবেদন করেও কোনো সুরাহা পাননি। তার প্লট কোডের শেষ তিন ডিজিট ০২২। তিনি আশা করছেন, ছুটি শেষ হওয়ার আগে দলিল সম্পন্ন করতে পারবেন।

রাজউকের মহাখালী আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, প্রতি সপ্তাহে দু’একজনের মতো আবেদনকারীর সমস্যা দেখা দেয়। বিরোধপূর্ণ জমির কারণে তালিকা প্রস্তুতে কিছুটা বিলম্ব হচ্ছে।

গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয় জানায়, তফসিল প্রকাশের কাজ চলমান রয়েছে। রাজউক নিয়মিত তালিকা পাঠাচ্ছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-২) মাসুম আলী বেগ বলেন, “তফসিল প্রকাশের কাজ চলমান রয়েছে। অফিস সময়ের বাইরে থেকেও কাজ চলছে। নিয়মিত আপডেট মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। আগামী রোববার কিছু তালিকা প্রকাশ করা হবে।”

অন্যদিকে, রাজউকের পরিচালক (প্রশাসন) এ. বি. এম. এহছানুল মামুন বলেন, “আমরা তালিকা প্রস্তুত করে নিয়মিত মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। প্রায় ৬০ শতাংশ তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই পূর্ণাঙ্গ তফসিল প্রস্তুত হবে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত