সর্বশেষ
জাপানের বিস্ময়ে স্তব্ধ ব্রাজিল! প্রথমার্ধেই পিছিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন
ভোট দিতে উঠতেই আমিনুল হককে থামালেন স্পিকার: ‘আপনি নির্বাচিত নন, ভোট দিতে পারবেন না
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১,৫০০; ধ্বংসস্তূপে ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১৩ দেশে সরকারের উদ্যোগ, পাঠানো হয়েছে ২৩টি আইনি অনুরোধ
গাজায় ‘স্বাস্থ্য গণহত্যা’ চলছে, ভয়াবহ অভিযোগ নাসের হাসপাতালের চিকিৎসকের
মহাশূন্যের শেষ সীমানায় আধুনিক বিজ্ঞান কেন থমকে গেল? মহান আল্লাহর এই মহাজাগতিক রহস্য জানলে আপনি এখনই সিজদায় লুটিয়ে পড়বেন
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসকদের পরামর্শে চলছে নিয়মিত পায়ের থেরাপি
কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া প্রথম আফগান নভোচারী আবদুল আহাদ মোমান্দ আর নেই
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনাদের অভিযান, নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ
দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন, কেনার আগে জেনে নিন এখন এক ভরি কত
হা/ য়না ইসরাইলি হামলায় নিহত কলিজার টুকরা স/ ন্তানের ক্ষতবিক্ষত নিথর দেহ নিয়ে আহাজারি করছেন এক ফি/ লিস্তিনি বাবা
সরকারের দায়িত্ব নিতে আসিফ মাহমুদের অনুরোধই সিদ্ধান্ত বদলেছিল: ড. ইউনূস
আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করার সুযোগ

রাজধানীতে তেলের সংকট তীব্র, বাড়তি দামে কিনতে বাধ্য ভোক্তারা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর নিত্যপণ্যের বাজারে ভোজ্যতেলের সরবরাহে মারাত্মক সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় বর্তমানে মাত্র ৫ শতাংশ তেল সরবরাহ হচ্ছে, ফলে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, তেল কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে হচ্ছে ক্রেতাদের। অনেক ক্ষেত্রে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছেন, মিল থেকে সরবরাহ কমে যাওয়ায় তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না।

ঈদের পর থেকেই খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বর্তমানে খোলা তেল ২১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেখানে সরকার নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা। ফলে বোতলজাত তেলের তুলনায় খোলা তেল কিনতে বেশি টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের।

ব্যবসায়ীদের দাবি, কমিশন কমে যাওয়ায় তারা ক্ষতির মুখে পড়ছেন। তাই চড়া দামে তেল কিনে এনে নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

এদিকে অভিযোগ উঠেছে, কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়ানোর চেষ্টা চলছে। ইতোমধ্যে ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, এক লিটার বোতলজাত তেলের দাম ২০৭ টাকা এবং ৫ লিটারের বোতল ১ হাজার ২০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

খোলা তেলের ক্ষেত্রেও দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও সরকারিভাবে অনুমোদন না থাকলেও বাজারে বাড়তি দামে বিক্রি চলছে।

ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, প্রতিবছরই একই কৌশলে সরবরাহ কমিয়ে বাজারে চাপ সৃষ্টি করা হয়। তারা কালোবাজারি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত