সর্বশেষ
দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস: বিএনপি নেতা রাশেদ খানের দাবি
শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকেই এখন বিএনপি পরিচয় দিচ্ছেন: শিক্ষামন্ত্রী
ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ও সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার
এ বছরই দেশে ফিরব, ভারতীয় গণমাধ্যমকে জানালেন শেখ হাসিনা
৮২ লাখ টাকার চিকিৎসা ব্যয় নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা, দিলেন বিস্তারিত ব্যাখ্যা
মাষ্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা
বিএনপি’র শোডাউনে নিষিদ্ধ আঃ লীগের হামলায় হতভম্ব সমগ্র দেশ! কাদের ইন্দনে এত বড় সাহস?
মেসির বিশ্ব রেকর্ডে জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জিন্টিনা
শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটক! ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ড্র, নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া
৩২ ঘণ্টা ভূমিকম্পের ধ্বংসস্তূপে থেকেও আল্লাহর কুদরতে অক্ষত উদ্ধার ১৮ দিনের নবজাতক! (“সুবহানাল্লাহ্”)
যারা হাজারো দম্পতিকে সংসার টিকিয়ে রাখার পরামর্শ দিতেন, আজ তারাই দিলেন বিচ্ছেদের ঘোষণা! তবে রেখে গেলেন সবার জন্য এক গভীর বার্তা
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলেই ট্যাক্স, সংসদে বিএনপি এমপির প্রস্তাব
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, জেনে নিন নতুন ভরি মূল্য
রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশের যেসব এলাকায়
আবারও কাঁপল এশিয়া, আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস: বিএনপি নেতা রাশেদ খানের দাবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতা রাশেদ খান অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করে দাবি করেছেন, গণঅভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, তা তিনি নষ্ট করেছেন।
রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছিল, দল গঠনের প্রক্রিয়ায় সেটি নষ্ট হয়ে যায়। তার দাবি, অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়েই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

রাশেদ খান আরও অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে একজনকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তুলে ধরে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে বৈঠকে তিনি ড. ইউনূস ও তার সরকারের সমালোচনা করেছেন এবং কাছ থেকে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন।

বিএনপি নেতার দাবি, ড. ইউনূস নির্বাচন দিতে আগ্রহী ছিলেন না এবং বিএনপিকে জনগণের কাছে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন। তবে সেই চেষ্টা সফল হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বিএনপি একটি গণমানুষের দল এবং গত ১৮ মাসে ড. ইউনূসের প্রকৃত চেহারা জনগণের সামনে এসেছে।

পোস্টের শেষাংশে রাশেদ খান ড. ইউনূসকে ‘মিষ্টিভাষী ভিলেন’ আখ্যা দিয়ে বলেন, যারা তাকে নায়ক মনে করেন, তারা ভুল করছেন। তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন ড. ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত