সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

“এটি জুলাইয়ের বাজেট নয়, ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি বাজেটঃ সংসদে বললেন বিরোধী দলীয় এমপি শাজাহান চৌধুরী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য শাজাহান চৌধুরী। তিনি দাবি করেন, এই বাজেটে জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই; বরং এটি ফ্যাসিস্ট সরকারের সময়ের লোকদের দিয়েই তৈরি করা হয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জনগণ একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে এই সংসদ গঠন করেছে। কিন্তু সেই প্রত্যাশা প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন সুবিধাভোগী প্রশাসনিক কর্মকর্তাদের বহাল রাখা হয়েছে, অথচ নির্যাতিত ও বঞ্চিতদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তার ভাষায়, “৩৬ জুলাইয়ের চেতনার মানুষের মাধ্যমে বাজেট প্রণয়ন হলে এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রকৃত বাজেট হতো।”

বাজেটকে ব্যবসাবান্ধব উল্লেখ করে শাজাহান চৌধুরী বলেন, অর্থমন্ত্রী ব্যবসায়ী হওয়ায় ব্যবসার স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন, সাধারণ মানুষের প্রয়োজনকে নয়।

তিনি আরও বলেন, অতীতের অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান বাজেট প্রণয়নের আগে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতেন। কিন্তু এবারও আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়েই বাজেট তৈরি করা হয়েছে।

কৃষিখাত প্রসঙ্গে তিনি বলেন, কৃষিতে বরাদ্দ কমানো হয়েছে, যা উদ্বেগজনক। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে আরও বেশি বরাদ্দ দেওয়া প্রয়োজন।

এছাড়া গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ বৃদ্ধি, চট্টগ্রাম গ্যাসক্ষেত্রের সম্ভাবনা যাচাই, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন এবং দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর আহ্বান জানান তিনি।
ব্যাংকিং খাতের প্রসঙ্গ টেনে শাজাহান চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকের ক্ষতির জন্য দায়ীদের বিচারের আওতায় আনা উচিত। একই সঙ্গে তিনি দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত