সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শতভাগ সুষ্ঠু, স্বচ্ছ, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি থাকতে হবে। নকল, প্রশ্নফাঁস কিংবা কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। এছাড়া বোর্ডের অধীন বিভিন্ন জেলার পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিবরাও অংশ নেন।

সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী।

তিনি আশা প্রকাশ করে বলেন, প্রশাসন, শিক্ষা বোর্ড ও কেন্দ্রসচিবদের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত