
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ইহুদি, খ্রিস্টানসহ নানা ধর্মীয় ও অ-ধর্মীয় পটভূমির মানুষের ইসলাম গ্রহণের ব্যক্তিগত ঘটনা মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কোথাও কোনো তরুণী শাহাদাহ পাঠ করছেন, কোথাও কোনো পরিবার একসঙ্গে ইসলাম গ্রহণ করছে, আবার কোথাও ইসলাম গ্রহণের পর নিজের অভিজ্ঞতা তুলে ধরছেন নতুন মুসলিমরা। এসব ভিডিও ও ঘটনাকে ঘিরে অনলাইনে ব্যাপক আগ্রহও দেখা যায়।
তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি বিশ্বজুড়ে ব্যাপক হারে মানুষ ইসলাম গ্রহণ করছে? নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু আলোচিত ঘটনার কারণে বিষয়টি আরও বড় বলে মনে হচ্ছে?
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলাম বিশ্বের একমাত্র দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ। গবেষণায় দেখা যায়, অতি তরুণ-তরুণীরা নিজেদের চিন্তা চেতনা বিবেক থেকেই ইসলাম ধর্মের বিভিন্ন বই পড়ে ইসলাম গ্রহণ করছে, তাদের সাথে কথা বললে জানা যায়, সারা পৃথিবীর বিভিন্ন দেশের ধর্ম গ্রন্থ পড়েছেন এবং অনুধাবন করেছেন, তাদের কাছে সবচেয়ে যৌক্তিক ধর্মগ্রন্থ মনে হচ্ছে পবিত্র কোরআন, বাকি অন্যান্য ধর্মগ্রন্থগুলোকে মানুষের বানানো ধর্মগ্রন্থ মনে হয়েছে, ১০০% নওমুসলিমদের বক্তব্য, পবিত্র কুরআন সরাসরি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশা, এই ধর্মগ্রন্থ কোন মানুষ তৈরি করতে পারে না পারবেও না, তাই তাদের কাছে মনে হয়েছে, পৃথিবীর মধ্যে একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম।
এ বিষয়ে বিস্তারিত আরো তথ্য আসছে…..
আওয়ার টাইমস নিউজ এর ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন, ধন্যবাদ


























