সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী যুব আন্দোলনের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জাতি একটি নতুন বন্দোবস্তের বাংলাদেশ দেখতে চায় এবং পুরনো দিনের ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় আর ফিরে যেতে আগ্রহী নয়।

শনিবার (১০ জানুয়ারি) বাদ আসর পুরানা পল্টনস্থ সৈয়দ ফজলুল করীম (রহ.) মারকাজ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি আগামীর বাংলাদেশে জনগণ আর মেনে নেবে না। একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে হলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচন আয়োজন করা জরুরি। তিনি বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইনসাফের রাজনীতির চর্চা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, যুব সমাজের বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরিতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। আগামী নির্বাচনে ইসলাম ও দেশের কল্যাণে হাতপাখা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি। প্রত্যেক আসনে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ইসলামের শান্তি ও ন্যায়বিচারের আদর্শ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাসিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমীনসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা।

এছাড়া দফতর, প্রকাশনা, অর্থ, শিক্ষা ও সংস্কৃতি, আন্তর্জাতিক বিষয়ক, বিজ্ঞান ও প্রযুক্তি, ত্রাণ ও সমাজকল্যাণ, মহিলা ও পরিবারকল্যাণ, প্রবাসীকল্যাণ, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠীকল্যাণসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত