সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

শরীয়তপুরে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: ভেদরগঞ্জ উপজেলার সখিপুর এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। রবিবার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের এক স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই সভায় ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মানিক তাতীর নেতৃত্বে শ্রমিক লীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মিঝি, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আমান উল্লা আসামী, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কালা আসামী, যুবলীগ নেতা রাজ্জাক আসামী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিজাম আসামী, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিঝি, সাবেক মেম্বার আলী আকবর প্রধানীয়া সহ বিভিন্ন পর্যায়ের আরো অনেকে ছিলেন।

উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতা কালা আসামী বলেন,
“আমি কিরণ ভাইকে ভালো জানি। তিনি মানুষের পাশে দাঁড়ান। কিরণ ভাইয়ের পাশে আছি, ইনশাআল্লাহ থাকব।”

অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন। তিনি বলেন,
“আজ আওয়ামী লীগ থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যুক্ত হয়েছেন। কয়েক দিন আগে জামায়াত থেকেও অনেকেই যোগ দিয়েছেন। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ বিএনপিতে আসছেন। এখানে কোনো রাজনৈতিক চাপ নেই—আছে ভালোবাসা। আমি প্রতিহিংসার রাজনীতি করি না।”

স্থানীয় পর্যায়ে এই যোগদানকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত