সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

শাহাদাত বরণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। রোববার (১ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

১৯৮৯ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। দীর্ঘ সময় ধরে তিনি ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সর্বোচ্চ কর্তৃত্ব বজায় রেখেছিলেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিনির্ধারণে তার ভূমিকা ছিল চূড়ান্ত।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের সংবিধানে সর্বোচ্চ নেতার পদ অন্তর্ভুক্ত করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের ঊর্ধ্বে একজন শীর্ষ ধর্মীয় নেতাকে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দু করা হয়। ৮৮ সদস্যের আলেমদের সমন্বয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে।

খামেনির ক্ষমতার প্রধান ভিত্তি ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ আধাসামরিক বাহিনী। বিশ্লেষকদের মতে, এই দুই শক্তিশালী নিরাপত্তা কাঠামোর আনুগত্যই তার শাসনকে দীর্ঘদিন ধরে দৃঢ় রেখেছিল।

পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি বারবার দাবি করে আসতেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং তাদের কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কিংবা জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থাও এ বিষয়ে চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘদিন ধরেই ভিন্ন অবস্থান নিয়ে আসছে।

খামেনিকে ঘিরে অতীতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাম্প্রতিক হামলা ও উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্লেষকদের ধারণা, ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে দুর্বল করাই এসব অভিযানের মূল লক্ষ্য ছিল।

তার শাহাদাতের খবরে ইরানসহ পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত