সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘সংস্কার না নির্বাচন’ এই খেলা বাদ দিয়ে খু”নি’দের বিচার করুনঃ সারজিস আলম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: “সংস্কার না নির্বাচন-এই খেলা বাদ দিয়ে আগে বিচার নিশ্চিত করুন”-এমনই জোরালো দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “বর্তমান সরকারের বৈধতা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে। জুলাই অভ্যুত্থান, শাপলা চত্বর এবং পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনার বিচার না হলে কোনো সংস্কার বা নির্বাচনই প্রাসঙ্গিক নয়।”

তিনি দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা ২০২৪ সালের আগস্টেই পূরণ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। পাশাপাশি আন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা ও পশ্চিমাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তার বক্তব্যে তিনি আরও বলেন, “এই প্রজন্মের আবেগ নিয়ে খেলবেন না। এই প্রজন্ম ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে কাউকে ক্ষমতা থেকে টেনে নামাতে পিছপা হবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন—আপ বাংলাদেশের সংগঠক আলী আহসান জুনায়েদ, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি শেখ মাহবুবুর রহমান এবং শহীদ পরিবারের সদস্যরা।

সমাবেশ থেকে উত্থাপিত চার দফা দাবি: ১. আগামী ১০০ দিনের মধ্যে ‘জুলাই গণহত্যা’র দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু এবং আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা।

২. শাপলা চত্বরের ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি ও জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিশন গঠন করে বিচার কার্যক্রম শুরু।

৩. পিলখানা হত্যাকাণ্ড তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ও সুপারিশ বাস্তবায়ন।

৪. সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচারের বিষয়টি অন্তর্ভুক্ত করা।

এই সমাবেশ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্ক এবং উত্তেজনার জন্ম দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত