সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাতসকালে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, উৎপত্তিস্থল যেখানে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার কিছু পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, এটি ছিল ৪.১ মাত্রার হালকা ভূমিকম্প। এটির কেন্দ্র ছিল নরসিংদী জেলার শিবপুরে।

তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। হঠাৎ ঝাঁকুনিতে অনেকের ঘুম ভেঙে যায়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই অভিজ্ঞতা শেয়ার করেন অনেকেই।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার। টঙ্গী থেকে উত্তরে এবং নরসিংদীর কাছাকাছি এলাকা এই কম্পনের উৎপত্তিস্থল ছিল বলে সংস্থাটি জানায়।

এর আগে নভেম্বর মাসেও ঢাকাসহ দেশের অনেক জায়গায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, একই অঞ্চলে বারবার হালকা কম্পন ভবিষ্যতে বড় ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। এ কারণে তারা ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞরা বলেন, জাপানের মতো ভূমিকম্পপ্রবণ দেশে নিয়মিত মহড়া ও সচেতনতার কারণে মানুষের আতঙ্ক কম থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়মিত মহড়া চালু করা হলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত