সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাবেক হাসিনা সরকারের আমলের তিন পুতুল ইসির বিরুদ্ধে মামলা করবে বিএনপি!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সাবেক আওয়ামী সরকারের আমলের বিতর্কিত নির্বাচনের দায়ে সাবেক তিনজন প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কমিশনারদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংসে এই কমিশনগুলোর বড় ভূমিকা ছিল।

শনিবার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রোববার সকালে (২২ জুন) শেরেবাংলানগর থানায় মামলা দায়ের করা হবে। একইদিনে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছেও চিঠি হস্তান্তর করা হবে বলে জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

২০১৪ সালের নির্বাচন:
৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক বর্জন ও সহিংসতা দেখা দেয়। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত সেই নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন আওয়ামী লীগ ও তাদের জোটের প্রার্থীরা। বিএনপি এই নির্বাচনে অংশ নেয়নি।

২০১৮ সালের নির্বাচন:
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। অভিযোগে বলা হয়, নির্বাচনের আগের রাতেই ব্যাপকহারে ব্যালট বাক্স পূর্ণ করা হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ২৮৮টি আসনে বিজয়ী হয়। সেই সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে এম নুরুল হুদা, এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও মাহবুব তালুকদার।

২০২৪ সালের নির্বাচন:
সর্বশেষ জাতীয় নির্বাচনেও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। নির্বাচন চলাকালীন ভোটার উপস্থিতির হার নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। শুরুতে বলা হয়, দুপুর ৩টা পর্যন্ত ভোট পড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ। পরে তা এক ঘণ্টার মধ্যে বেড়ে ৪০ শতাংশে উন্নীত হয়। সিইসি হাবিবুল আউয়াল প্রথমে ২৮ শতাংশ বললেও পরে তা সংশোধন করেন।

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এই তিনটি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সেই জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত