সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

সার বিতরণে হট্টগোল: বিক্ষুব্ধ কৃষকরা কৃষি কর্মকর্তাকে মারধর করে দাঁত ভেঙে ফেলল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী বাজারে সার বিতরণের সময় উত্তেজনার কারণে কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের ঘটনায় তার একটি দাঁত ভেঙে গেছে এবং গুরুতর আঘাতও হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রবি ফসলের জন্য গম, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন ফসলের চাষ বেড়ে যাওয়ায় সার চাহিদা বেড়েছে। তবে সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় দীর্ঘদিন ধরে কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে ডিলার মল্লিক ট্রেডার্সের দোকানে সার নিতে কৃষকদের ভিড় শুরু হয়।

কৃষকরা অভিযোগ করেন, সঠিক পরিমাণে সার না পাওয়ায় বিতরণের সময় কৃষি কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, কিছু কৃষক ৩৩ বস্তা সার নিয়ে তিনটি ভ্যানে চলে যাওয়ায় হট্টগোল আরও তীব্র হয়।

বিক্ষুব্ধ কৃষকরা পরবর্তীতে কর্মকর্তা আকতার হোসেনকে মারধর করেন। তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অবস্থায় পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, তার মাথায় আঘাত লেগেছে এবং একটি দাঁত ভেঙে গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের খুঁজে বের করার কাজ চলছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সার বিতরণের সময় জনসচেতনতা এবং সঠিক নিয়ন্ত্রণের অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত