সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিসিটিভি ফুটেজ থাকলেও যে কারণে গৃহকর্মীকে শনাক্ত করতে পারছে না পুলিশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় সন্দেহভাজন নারী গৃহকর্মীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারী চার দিন আগে গৃহকর্মীর কাজে যোগ দেন এবং প্রতিদিনই মুখ ঢেকে বা বোরকা পরে বাসায় আসা-যাওয়া করতেন। এ কারণে বাসার সিসিটিভি ফুটেজে তার মুখ পরিষ্কারভাবে ধরা পড়েনি।

পুলিশ বলছে, নিহত লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) ছাড়া আর কেউ ওই নারীর মুখ দেখেননি। ফলে তার নাম-পরিচয়সহ ব্যক্তিগত কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। সন্দেহভাজন ওই নারীই এখন পর্যন্ত মামলার একমাত্র আসামি।

গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে লায়লা আফরোজ ও তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় লায়লার স্বামী আজিজুল ইসলাম, যিনি পেশায় শিক্ষক, উত্তরায় কর্মস্থলে ছিলেন। স্ত্রী ও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি বাসায় ফিরে রক্তাক্ত অবস্থায় দু’জনকে দেখতে পান। পরে নাফিসাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুল ইসলাম থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন গৃহকর্মী সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় ঢোকেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে তার মেয়ের স্কুল-ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। বের হওয়ার সময় তিনি বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, কিছু স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়েও পালিয়ে যান।

পরে নিহত মা-মেয়ের মরদেহ নাটোরে নেওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুরে জানাজা শেষে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। স্বজনরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গৃহকর্মীর পরিচয় শনাক্তে সবধরনের প্রযুক্তিগত ও মাঠ পর্যায়ের কাজ চলছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত