সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সীমান্তে রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া, বিজিবির বাধায় থমকে গেল বিএসএফ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ-ভারত সীমান্তে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে শূন্যরেখার মাত্র ৩-৫ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা করে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাতে কলোনিপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের দিয়ে প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। খবর পেয়ে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এবং বেড়া স্থাপনের কাজ বন্ধ করতে বাধ্য করে।

বিজিবির কড়া অবস্থানের কারণে কাজ বন্ধ করলেও বিএসএফ তাদের সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পরিস্থিতি সামাল দিতে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানায়। শনিবার (১ মার্চ) বিকেলে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী এবং বিএসএফের পক্ষে ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নেতৃত্ব দেন।

বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন জানান, সীমান্ত আইন লঙ্ঘন করে এ ধরনের বেড়া নির্মাণ মেনে নেওয়া হবে না। বিএসএফ দাবি করেছে যে তাদের দেশের স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের অনুমতি নিয়ে বেড়া দিয়েছে। তবে বিজিবি এ ধরনের ব্যাখ্যা প্রত্যাখ্যান করে এবং সীমান্ত আইন মেনে চলার কঠোর বার্তা দেয়।

সীমান্ত পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সেজন্য বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত