সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোহানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বিধ্বস্ত বরিশাল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বিপিএলের জমজমাট ম্যাচে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। টানা পাঁচ ম্যাচে অপরাজিত রংপুর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বরিশালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় লাভ করে। শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরকে জয় এনে দেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

বরিশাল প্রথমে ব্যাট করে রংপুরের সামনে ১৯৮ রানের লক্ষ্য দাঁড় করায়। রংপুরের শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ৩ রানেই সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস। তবে সাইফ হাসান ও তৌফিক খানের ব্যাটে ভর করে রান তুলতে থাকে দলটি। সাইফ ১৯ বলে ২২ এবং তৌফিক ২৮ বলে ৩৮ রান করেন।

এরপর ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তাদের ব্যাটে রংপুর ১০০ রানের কোটা পার করে। তবে ১৮তম ওভারে শাহিন আফ্রিদি ইফতেখারকে আউট করে খেলার মোড় ঘুরিয়ে দেন। ইফতেখার করেন ৩৬ বলে ৪৮ রান।

শেষ ১২ বলে ৩৯ রান প্রয়োজন ছিল রংপুরের। ১৯তম ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে খুশদিল আশার সঞ্চার করলেও তিনি আউট হন ২৪ বলে ৪৮ রান করে। শেষ ওভারে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ২৬ রান। বল হাতে নিয়েই ঝড় তোলেন সোহান। বাউন্ডারি ও ছক্কার ফুলঝুড়িতে শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। সোহানের শেষ বলের ছক্কায় ম্যাচ জিতে নেয় রংপুর।

এর আগে, বরিশালের ব্যাটিংয়ে তামিম ইকবাল ও শান্ত দলকে দারুণ শুরু এনে দেন। পাওয়ার প্লেতে তারা ৪৬ রান সংগ্রহ করে। তবে কেউই ফিফটি করতে পারেননি। তামিম ৩৪ বলে ৪০ এবং শান্ত ৩০ বলে ৪১ রান করেন। কাইল মায়ার্স ২৯ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসের ওপর ভর করেই বরিশাল ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে।

রোমাঞ্চকর এই ম্যাচে সোহানের ব্যাটে শেষ হাসি হেসেছে রংপুর রাইডার্স।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত