সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্বাক্ষর জটিলতায় ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার। স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তাঁর মনোনয়ন গ্রহণযোগ্য নয় বলে সিদ্ধান্ত দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার বেলা ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করবেন।

মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাসনিম জারা বলেন, তাঁর মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যাঁরা স্বাক্ষর দিয়েছেন, তাঁদের একজন মনে করেছিলেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার, তবে পরে জানা যায় তিনি ওই আসনের ভোটার নন। অন্য একজনের জাতীয় পরিচয়পত্রে ঢাকা-৯ আসনের তথ্য থাকলেও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনিও সংশ্লিষ্ট আসনের ভোটার হিসেবে চিহ্নিত নন।

তিনি আরও দাবি করেন, স্বাক্ষরকারীরা নিজেদের ভোটার এলাকা সম্পর্কে ভুল ধারণায় ছিলেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ভোটারদের আসন যাচাইয়ের জন্য সহজ কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ কারণেই অনিচ্ছাকৃতভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত