সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্বাধীন সাংবাদিকতার জন্য লড়াই চলবে: মাহমুদুর রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জানিয়েছেন, দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরে না আসা পর্যন্ত তার সংগ্রাম অব্যাহত থাকবে।

২২ জানুয়ারি (বুধবার), দাউদকান্দি মডেল মসজিদ কনফারেন্স হলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, “আমার এই লড়াই শুধু নিজের জন্য নয়, এটি বাংলাদেশের গণমাধ্যম ও স্বাধীনতার জন্য। আমি চাই, সবাইকে সঙ্গে নিয়ে এই লড়াই চালিয়ে যেতে।

নিজেকে দাউদকান্দির সন্তান হিসেবে পরিচিতি দিয়ে তিনি আরও বলেন, “এই অঞ্চল আমার নিজের জায়গা। এখানে ফিরে আসতে আমার অনেকটা সময় লেগেছে। আমার পরিবার থেকে অনেকেই চলে গেছেন আল্লাহর কাছে। আজ তাদের কবর জিয়ারত করতে এসেছি।

তিনি আরও জানান, তার মা হাসানপুর কলেজের একজন দীর্ঘদিনের শিক্ষিকা ছিলেন এবং এ এলাকার অনেকেই তার ছাত্র হতে পারেন। উপস্থিত সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান।

এ সময় আমার দেশ পত্রিকার পরিচালক সাকিল আহমেদ, সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান, অধ্যাপক আব্দুর রশিদ, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কুমিল্লা প্রতিনিধি এম হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহমুদুর রহমান তার বক্তব্যে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং স্বাধীন গণমাধ্যমের জন্য তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত