সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

হাতের ছোঁয়া ছাড়াই বছরের পর বছর ঝরছে রহস্যময় নলকূপের পানি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা ছোট্ট গ্রাম ভাবেরমুড়ায় রয়েছে এক বিস্ময়কর নলকূপ। প্রায় দুই যুগ আগে পাক দরবার শরিফের পাশে বসানো এ নলকূপে কারো চাপ ছাড়াই অবিরাম পানি ঝরছে বছরের পর বছর। স্থানীয়দের চোখে এটি নিছক কূপ নয়, বরং আল্লাহর এক বিশেষ রহমত।

প্রবীণ শফিকুর রহমান বলেন, “জীবনে অসংখ্য নলকূপ দেখেছি, কিন্তু এমন দৃশ্য কখনো দেখিনি। পানি থামেই না।” শুধু ভাবেরমুড়া নয়, আশপাশের গ্রাম ও ভারতের ত্রিপুরা থেকেও মানুষ এই পানির জন্য ছুটে আসছে। কেউ পান করছে, কেউ ওজুর কাজে ব্যবহার করছে, আবার কেউ রোগ সারাতে এই পানিকে আশীর্বাদী মনে করছে।

খরা মৌসুমেও এ পানির ধারাবাহিক প্রবাহ স্থানীয় কৃষকদের জমি সেচ দিতে সাহায্য করছে। ফলে অন্য এলাকার তুলনায় এখানে ফলন ভালো হয়। কৃষক মিজানুর রহমান বলেন, “আমাদের জমি খরায়ও সবুজ থাকে, কারণ এই নলকূপের পানি ফসলকে বাঁচিয়ে রাখে।”

দরবার শরিফের খাদেম মাওলানা কাজী দিদারুল হক জানান, অনেকেই দাবি করেন এই পানি দিয়ে রোগ ভালো হয়েছে। তাঁর ভাষায়, “এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত।”

যদিও এর পেছনে এখনো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, তবু স্থানীয়দের বিশ্বাস, রহস্যময় এ পানির ধারাই পুরো অঞ্চলের জন্য বরকত বয়ে আনছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত