সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকতে হতো: হংকং কোচ ওয়েস্টউড

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল দলের আলোচনার কেন্দ্রবিন্দু এখন এক নাম-হামজা দেওয়ান চৌধুরী। হোটেল থেকে অনুশীলন মাঠ—সব জায়গায়ই চলছে এই ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি তারকাকে ঘিরে আলোচনা।

বৃহস্পতিবার রাতে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হামজা উপস্থিত ছিলেন না, কিন্তু তবুও ছিলেন আলোচনার মূল বিষয়। আর সেই আলোচনাতেই চমক দেখালেন প্রতিপক্ষ দলের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক হামজাকে নিয়ে জানতে চাইলে ওয়েস্টউড মুচকি হেসে বলেন,

> “হামজা যদি আমার দলের খেলোয়াড় হতো, তাহলে তাকে বেঞ্চেই বসে থাকতে হতো! তবে হ্যাঁ, তার দক্ষতা আমরা জানি। সে ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার, মাঝেমধ্যে আক্রমণেও ওঠে। কিন্তু মনে রাখতে হবে, ফুটবল দলীয় খেলা—একজন খেলোয়াড় দিয়ে পুরো দল গড়া যায় না।”

ওয়েস্টউডের এই মন্তব্য মুহূর্তেই আলোচনার জন্ম দেয় সংবাদমাধ্যমে। একদিকে বাংলাদেশে হামজাকে ঘিরে উচ্ছ্বাস, অন্যদিকে প্রতিপক্ষ কোচের ঠাণ্ডা মাথার বাস্তব মন্তব্য—সব মিলিয়ে উত্তেজনা আরও বেড়েছে ম্যাচ ঘিরে।

এদিন ঢাকার জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম অনুশীলন করে হংকং দল। তবে মাঠের অবস্থা নিয়ে সন্তুষ্ট নন ওয়েস্টউড। তিনি বলেন,

“পিচ আরও ভালো হতে পারত। বাংলাদেশ প্রতিদিন এই মাঠ ব্যবহার করেছে, যা আমার মতে ভালো সিদ্ধান্ত নয়। বড় ম্যাচের আগে অন্তত দু-তিন দিন মাঠ খালি রাখা উচিত ছিল। এখন কিছুটা ক্ষতি হয়েছে পিচের। তবে যেহেতু দুই দলই এই মাঠে খেলবে, বিষয়টি সমান।”

তবে মাঠ নিয়ে সমালোচনা করলেও বাংলাদেশ দলকে হেলাফেলা করেননি এই ইংলিশ কোচ। বরং বেশ সম্মান দেখিয়েই বলেছেন,

“আমি কোনো ভবিষ্যদ্বাণী করব না-ওটা বাংলাদেশকে অসম্মান করা হবে। তারা ভালো দল, নিজেদের মাঠে আরও শক্তিশালী। আমরা আমাদের সেরাটা খেলব, সঠিক মনোভাব নিয়ে মাঠে নামব। যদি তা না পারি, তাহলে হার নিশ্চিত।”

আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হংকংয়ের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি বাংলাদেশ দলের জন্যও মর্যাদার লড়াই। প্রতিপক্ষ কোচের এমন মন্তব্য নিঃসন্দেহে হামজা ও তার সতীর্থদের মনে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত