
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশে হামে আক্রান্ত ও উপসর্গে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যর্থতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত দুই মাসের কম সময়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৩৫২ জনে পৌঁছেছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৪৭ হাজারের বেশি শিশু।
তবে আক্রান্তদের মধ্যে ২৯ হাজারের বেশি শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য





























