সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা সরকারের রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে থাকার আশ্বাস মির্জা ফখরুলের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেও তার রেখে যাওয়া কর্মী ও সমর্থকেরা বিভিন্ন ঝুঁকির মুখে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোনো নিরপরাধ মানুষকে হয়রানি বা শাস্তির মুখে পড়তে দেওয়া হবে না।

শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশ ছাড়লেও তার এলাকার নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলে যাওয়া ঠিক হয়নি। তবে যারা অন্যায় করেননি, তাদের পাশে বিএনপি থাকবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, যারা সত্যিই অন্যায় করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে।

নির্বাচনী বক্তব্যে তিনি ধর্মীয় রাজনীতির সমালোচনা করে বলেন, একটি দল মানুষকে ভোটের বিনিময়ে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে, যা বিভ্রান্তিকর। জান্নাত অর্জন রাজনৈতিক প্রতীকের মাধ্যমে নয়, বরং ধর্মীয় অনুশাসন ও আল্লাহর সন্তুষ্টির মাধ্যমেই সম্ভব, এমন মন্তব্য করেন তিনি।

দেশ পরিচালনার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, অতীত অভিজ্ঞতা থেকেই তিনি মনে করেন, বিএনপির বাইরে বর্তমানে দেশ পরিচালনার জন্য কার্যকর কোনো রাজনৈতিক শক্তি নেই। বিএনপি অতীতে সরকার পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলেই বসবাস করবে, এখানে বিভাজনের কোনো সুযোগ নেই।

বক্তব্যের শেষাংশে মির্জা ফখরুল ধানের শীষ প্রতীকে ভোট চান এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত