সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৫ মাস পর জাতীয় নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আগামী পাঁচ মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ধরে নিয়েই আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজধানীর উত্তরা শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখনো হাতে সময় রয়েছে পাঁচ-ছয় মাস। তাই আগেভাগেই প্রস্তুতি শুরু করা হয়েছে।’

বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য, দেশে এখন নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নেই—এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, তাদের প্রশ্ন তাদের কাছেই করুন। আমাদের প্রস্তুতি আমাদের মতো করে চলছে। সেখানে কোনো ঘাটতি নেই।’

নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথ প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কেবল আইন-শৃঙ্খলা বাহিনীর বিষয় নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোও দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এটাই প্রত্যাশা। আমাদের প্রস্তুতি যথেষ্ট রয়েছে।’

সম্প্রতি বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সহিংসতা বা ‘মব’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘কুমিল্লা, চট্টগ্রাম, লালমনিরহাট ও ফরিদপুরে কিছু ঘটনা ঘটেছে, তবে আমরা এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।’

শিল্প পুলিশ সম্পর্কে তিনি জানান, ‘গত জুলাই-আগস্টে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। তবে শিল্পাঞ্চলের সংখ্যা বাড়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল ও সরঞ্জাম বৃদ্ধির প্রয়োজন রয়েছে।’

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত