সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ব বাজারে সোনার দামে উল্লম্ফন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক পণ্যবাজারে। অনিশ্চয়তা ও ঝুঁকি বৃদ্ধির কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে, ফলে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ২৭৮ ডলার ছাড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি সোনার দামে বড় ধরনের উত্থানের ইঙ্গিত দিচ্ছে। সংঘাত দীর্ঘ হলে দাম আরও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি মার্কিন ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও তীব্র হয়। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ইরানের সম্ভাব্য প্রতিশোধ এবং সংঘাতের বিস্তার কতটা গভীর হবে, তার ওপরই মূলত সোনার দামের ভবিষ্যৎ গতি নির্ভর করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সম্পূর্ণ করতে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান একটি বড় দেশ হওয়ায় এই অভিযান দ্রুত শেষ করা সম্ভব নাও হতে পারে।

ফার্স্ট সিফ্রন্ট ফান্ডের প্রধান অর্থনীতিবিদ ইয়াং ডেলং বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে বৈশ্বিক পুঁজির জন্য স্বর্ণই হয়ে উঠতে পারে সবচেয়ে নিরাপদ আশ্রয়। সে ক্ষেত্রে সোনার দাম সর্বকালের নতুন রেকর্ড গড়তে পারে।

সপ্তাহান্তে বৈশ্বিক বাজার বন্ধ থাকলেও অনলাইন প্ল্যাটফর্মে সোনার দাম তুলনামূলক বেশি ছিল। বিশ্লেষকরা মনে করছেন, বাজার খোলার পর লেনদেন শুরু হলে বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে।

এর আগে জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৫ হাজার ৬০৮ ডলার ছুঁয়ে সর্বোচ্চ রেকর্ড গড়েছিল। দাম বাড়লেও তখনও সোনার চাহিদা কমেনি।

গোল্ড ফিউচার বাজারেও একই চিত্র দেখা যাচ্ছে। শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ-এ প্রতি আউন্স সোনার ফিউচার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ২৯৬ ডলার।

বিশেষজ্ঞদের সতর্কতা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়লে সোনা, রুপা ও অপরিশোধিত তেলের বাজারে তীব্র অস্থিরতা তৈরি হতে পারে। একই সঙ্গে বৈশ্বিক শেয়ারবাজারেও বড় ধরনের চাপের আশঙ্কা দেখা দিচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত