সর্বশেষ
আমাকে মেরে ফেলার পরিস্থিতি তৈরি করা হয়েছে: আখতার হোসেন
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি, মোদী বিরোধী আন্দোলনকারীরা মেনে নিবে?
গণভোটের চূড়ান্ত গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৬৮.৫৯%, ৪ কোটি ৮২ লাখেরও বেশি সমর্থন
এ নির্বাচন বিশ্বাসযোগ্য ও দক্ষভাবে পরিচালিত হয়েছে, ভবিষ্যতের জন্য মাইলফলকঃ ইইউ পর্যবেক্ষণ মিশন
কুষ্টিয়ায় নির্বাচনে হেরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধা
তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামাতের আমিরের
ডাকসু নেতাকে হত্যার হুমকি, শাহবাগ থানায় জিডি
ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই: ইসি
বিকেলে সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশ স্কুল
শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, সেই চেষ্টা থাকবে: হাসনাত আবদুল্লাহ
ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ
৫৩ আসনে ১০ হাজারের কম ভোটের ব্যবধানে পরাজিত জামায়াত জোটের প্রার্থীরা
পাকিস্তান সুপার লীগের মোস্তাফিজ রিশাদ ইমনদের দলসহ ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড দেখে নিন

হজ নিবন্ধনের সময় বাড়ানোর পরও এখনও ৪৪ হাজার কোটা খালি রেখেই নিবন্ধন মেয়াদ শেষ হলো

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: চতুর্থবারের মতো নিবন্ধনের সময় বৃদ্ধি করেও পরিপূর্ণ হয়নি হজের নির্ধারিত কোটা। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। নির্ধারিত সময়ের মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন মাত্র ৪ হাজার ২৬০ জন। আর বেসরকারিভাবে করেছেন ৭৮ হাজার ৮৯৫। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন। এর ফলে সৌদি সরকারের দেওয়া নির্ধারিত কোটার মধ্যে ৪৪ হাজারের বেশি কোটা এখন পর্যন্ত খালিই রয়ে গিয়েছে।

এদিকে নতুন করে হজের নিবন্ধন সময় চতুর্থ দফায় বাড়িয়েছিল সরকার, এবং নিবন্ধনের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত। এর আগে গত বছরের ১৫ নভেম্বর থেকে শুরু হয় এ হজের নিবন্ধন।

তৃতীয় ধাপে হজ্বের নিবন্ধনের পর গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) চতুর্থ ও শেষবারের মতো নিবন্ধনের সময় বৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়। তখনও কোটা পূরণ হতে ৪৭ হাজার নিবন্ধন বাকি ছিল। চতুর্থ ধাপ শেষে এখনও বাকি রয়েছে ৪৪ হাজারেরও বেশি কোটা। এর ফলে সৌদি আরবকে খালি থাকা ৪৪ হাজার অবশিষ্ট কোটা ফিরত দিতে হবে। তবে ধর্ম মন্ত্রণালয় বলছে, শেষদিনে অনেকেই নিবন্ধন করেছেন। কিন্তু তাদের পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে। এ সংখ্যা যোগ করলে আরও দুই হাজারের মতো কমতে পারে। হিসেব অনুযায়ী, তবুও প্রায় ৪০ হাজারের বেশি কোটা সৌদি আরব সরকারকে ফিরত দিতে হচ্ছে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়কে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৬
সূর্যোদয়ভোর ৬:৩২
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৬
সূর্যোদয়ভোর ৬:৩২
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত