সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইসলাম ধর্মের সৌন্দর্যে মুগ্ধ হয়ে খ্রিষ্টান ধর্ম ছেড়ে মুসলিম হলেন ব্রাজিলের তারকা ফুটবলার ক্যাথলিন সুজা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

মুসলিম বিশ্ব ডেস্ক: ইসলাম ধর্মের সৌন্দর্যে মুগ্ধ হয়ে খ্রিষ্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ করেছেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন সুজা। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং পবিত্র ওমরাহ পালন করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি ক্লাব আল নাসর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে। ক্লাব জানায়, সুজা সম্প্রতি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং পরে মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেন।

ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে তাকে নীরব ধ্যান ও আবেগঘন মুহূর্তে দেখা যায়। এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় আল নাসর জানায়, “আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে দৃঢ়তা ও অন্তরের শান্তি দান করেন।”

ভিডিওটি প্রকাশের পর ভক্ত-সমর্থকদের পক্ষ থেকে অভিনন্দনের ঢল নামে। অনেকেই তার এই আধ্যাত্মিক সিদ্ধান্তকে সাহসী ও অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ক্যাথলিন সুজা ফুটসাল দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস ও ইউসিএফ নাইটসে কলেজ ফুটবল খেলেন। পেশাদার পর্যায়ে তিনি ফ্রান্সের জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদে খেলেছেন।

২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর দ্রুতই নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলো ম্যাচে তিনি ছিলেন দলের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের একজন। ২০২৪ সালে তিনি আল নাসরে যোগ দেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত