সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লিবিয়ার উপকূলে ভেসে আসা ২৩ জনের লাশ দাফন, কতৃপক্ষের ধারনা সবাই বাংলাদেশী নাগরিক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

প্রবাস ডেস্কঃ লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ভেসে আসা ২৩ জনের লাশ দাফন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক।

গত ২৫ জানুয়ারি লিবিয়ার পূর্বাঞ্চল থেকে ৫৬ জন অভিবাসী একটি নৌকায় ইতালির উদ্দেশে রওনা হয়। ধারণা করা হচ্ছে, সেদিন রাতেই নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। ২৮ থেকে ৩১ জানুয়ারির মধ্যে লিবিয়ার ব্রেগা উপকূলে ভেসে আসে ২৩টি লাশ।

লিবিয়ার আজ-দাবিয়া শহরে লাশগুলো দাফন করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাসার ফেসবুক লাইভে জানান, লাশগুলো ডিকমপোস্ট হয়ে যাওয়ায় সেগুলো সংরক্ষণ করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের মতো কোনো নথিও পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, নিহতরা বাংলাদেশি।

রাষ্ট্রদূত জানান, বেঁচে থাকা দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে ৩১ জন এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা কোনোভাবেই থামানো যাচ্ছে না। গত দেড় বছরে প্রায় ৪ হাজার ২০০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

রাষ্ট্রদূত আরও জানান, ফেরত আসা ব্যক্তিদের অভিজ্ঞতা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে ভাগ করে নিতে বলা হয়েছে, যাতে তারা এ ধরনের বিপদের সম্মুখীন না হন। পাশাপাশি দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মানব পাচার প্রতিরোধে মাফিয়া ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর তিনি জোর দিয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত