সর্বশেষ
শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: দাবি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর
খামেনির শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের সামনে যে কুরআনের আয়াত তিলাওয়াত করা হলো, কী ছিল তার বার্তা?
শত্রু-মিত্রদের ভিন্ন ভিন্ন কুরআনের আয়াত শুনিয়ে কূটনৈতিক বার্তা দিল ইরান
ফুটবল বিশ্বে নতুন পরাশক্তি মরক্কো! আর্জেন্টিনা ব্রাজিল ছেড়ে মরোক্কান মুসলিম সিংহের সমর্থনে বাংলাদেশী ফুটবল পাগল সমর্থকরা
শ্রমিকদের জন্য সুখবর! বন্ধ রাষ্ট্রীয় কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
স্বাগতিক কানাডার স্বপ্নকে বিধ্বস্ত করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কান সিংহরা
খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ট্রাম্প
ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃত্যু প্রায় ৩ হাজারে, উদ্ধার অভিযান গুটিয়ে নিচ্ছে আন্তর্জাতিক দল
সকালের নাস্তায় সেদ্ধ ডিম কেন রাখবেন? জানুন নিয়মিত খাওয়ার ৬ স্বাস্থ্য উপকারিতা
জুলাই আন্দোলন ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের পরিণতি ভয়াবহ হতো
ফেড সুদহার বাড়ালে আরও কমতে পারে সোনার দাম, সতর্ক করল জেপি মরগান
ইতিহাস গড়া মিশরের আবেগঘন ঘোষণা! বিশ্বকাপের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন কোচ
সৌদি প্রতিনিধি দলের সামনে সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তিলাওয়াত
জুলাই চেতনা নিয়ে ব্যবসা বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
তেহরানে খামেনির শোক সমাবেশে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধের’ স্লোগান

মানব পাচারে নতুন কৌশল, প্রতিরোধে জোরালো উদ্যোগের আহ্বান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মানব পাচারকারীরা আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে অপরাধের ধরন প্রতিনিয়ত পরিবর্তন করছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে মানব পাচার রোধে সদস্য রাষ্ট্রগুলোকে আরও কঠোর এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে BIMSTEC-এর (বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) একটি বিশেষ বৈঠকে।

রবিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয় BIMSTEC-এর মানব পাচারবিষয়ক সাব-গ্রুপের তৃতীয় বৈঠক। সভার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও BIMSTEC সাব-গ্রুপের চেয়ারম্যান খন্দকার মো. মাহাবুবুর রহমান।

সভায় জানানো হয়, পাচারকারীরা অভিবাসন রুট এবং অর্থনৈতিক দুরবস্থাকে কাজে লাগিয়ে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে টার্গেট করছে। প্রযুক্তির অপব্যবহার করে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ এবং এরই মধ্যে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করেছে। পাচারকারীদের দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, মানব পাচার রোধে জাতীয় কৌশলের অংশ হিসেবে সচেতনতামূলক প্রচার, ভুক্তভোগীদের শনাক্তকরণ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে একটি জাতীয় রেফারেল ব্যবস্থা চালু করা হয়েছে, যা ওয়েব প্ল্যাটফর্মে হোস্ট করা হয়েছে।

বৈঠকে BIMSTEC-এর সাতটি সদস্য দেশ—বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড—এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মানব পাচারের বিরুদ্ধে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ অভিযান এবং আইনি সহায়তা কাঠামো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে বাংলাদেশের পক্ষ থেকে আগামী দুই বছরের জন্য BIMSTEC মানব পাচারবিষয়ক সাব-গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রত্যয় জানানো হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৯
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৯
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত