সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পাকিস্তানপন্থা’ বলতে কিছু নেই, এটি ভারতীয় ন্যারেটিভের ফাঁদ: হেফাজত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে তথাকথিত ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই — এমন স্পষ্ট মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মঙ্গলবার (১৩ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের গণমাধ্যম ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতাকে ‘পাকিস্তানপন্থী’ বলে চিহ্নিত করতে চায়। এটি মূলত ভারতীয় বর্ণনায় ভিন্নমতের কণ্ঠরোধ করার অপচেষ্টা।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই ‘পাকিস্তানপন্থী’ ট্যাগ ভারতীয় আধিপত্যবাদকে পুনরুজ্জীবিত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আওয়ামী শাসনামলেও আমরা এমন ঘটনার নজির দেখেছি— যেখানে বিরোধীদের দমন করতে ভারতীয় রেটোরিক ব্যবহৃত হয়েছে। তাই এখন এসব রেটোরিক এড়িয়ে দেশের জাতীয় ঐক্য রক্ষার আহ্বান জানান তিনি।

আজিজুল হক আরও বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, সাতচল্লিশের দেশভাগ, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—এই চারটি ঘটনা বাংলাদেশের ইসলামী ও জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। এগুলোর প্রত্যেকটি ঘটনার বিরুদ্ধে ভারতীয় মুসলিমবিদ্বেষী ন্যারেটিভ তৈরি হয়েছে, যা এখনো আমাদের ইতিহাস বিকৃত করতে চায়। এসব মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি অভিযোগ করেন, ভারতপন্থী ফ্যাসিবাদী আমলে বিচারিক হত্যার শিকার হয়েছেন দেশের অনেক শীর্ষ ইসলামপন্থী। সেই নির্মম অধ্যায় আর ফিরতে দেওয়া যাবে না। বাংলাদেশে কোনো ‘পাকিস্তানপন্থা’ নেই — আছে কেবল ‘বাংলাদেশপন্থি’ রাজনৈতিক ঐতিহ্য। তাই সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশের প্রশ্নে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত