সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ট্রাম্পের মুখে সিরিয়ার প্রশংসা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বার্তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে জারি থাকা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি জানান, সিরিয়ার জনগণের উন্নয়নের সুযোগ করে দিতে এ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ট্রাম্প বলেন, “বাশার আল–আসাদের সময় সিরিয়ার সরকারের অপরাধ ঠেকাতে এই নিষেধাজ্ঞাগুলো ছিল একান্ত প্রয়োজনীয়। কিন্তু এখন সময় এসেছে সিরীয় জনগণকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার। সৌদি আরব ও তুরস্কের নেতৃত্বের সঙ্গেও এ বিষয়ে আমার ইতিবাচক আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহেই তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। এ ছাড়া আগামী বুধবার সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারার সঙ্গে ট্রাম্প নিজেও বৈঠক করবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৈঠকে আব্রাহাম চুক্তির আওতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সম্পর্ক স্থাপন নিয়েও আলোচনা হতে পারে।

ট্রাম্প বলেন, “আমি সিরীয় জনগণকে শুভকামনা জানাই। তারা যেন নিজস্ব পথে এগিয়ে যেতে পারে এবং নতুন ভবিষ্যৎ গড়তে সক্ষম হয়।”

ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “বাশার সরকারের অপরাধের প্রতিক্রিয়ায় যে নিষেধাজ্ঞাগুলো জারি হয়েছিল, তা এখন অবসান হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।”

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে অনেকেই বলছেন, বিষয়টি এখনো স্পষ্ট নয় যে এই সিদ্ধান্ত কতটা বাস্তবায়নযোগ্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে কতটা কার্যকর হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত