সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বন্দর-করিডর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়,সিদ্ধান্ত আসবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ ‌

রাজনীতি: মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দরের একটি কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের হাতে নেওয়া উচিত নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমেই তা নির্ধারিত হওয়া উচিত।

শনিবার রাতে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কূটনীতিকগণ।

তারেক রহমান বলেন, “সরকার এখন বন্দর বা করিডর হস্তান্তরকেই অগ্রাধিকার দিচ্ছে, অথচ আহত-বিপর্যস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেয়ে সেটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদই কেবল এমন জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে পারে।

তিনি আরও বলেন, বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার সেই আহ্বানে সাড়া না দিয়ে বরং একধরনের ধোঁয়াশাপূর্ণ সংস্কারের ফাঁদে দেশকে আটকে রেখেছে।

রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “সরকার যদি জনগণের ভাষা ও চাহিদা বুঝতে ব্যর্থ হয়, তাহলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এখনই নির্বাচন নিয়ে সুস্পষ্ট তারিখ ঘোষণার সময়।

অর্থনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এনবিআর বিলুপ্ত করে তড়িঘড়ি সংস্কার শুরু করায় রাজস্ব খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রাজস্ব আদায় কার্যক্রম থমকে গেছে, ফলে চলতি অর্থবছরে বিপুল ঘাটতির শঙ্কা রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জবাবদিহিমূলক সরকার না থাকলে দেশে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগও আসবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য পারভেজ খান, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ ও আহত যোদ্ধাদের জন্য দোয়া এবং বীর যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত