সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ জন হজযাত্রী। ২০৮টি ফ্লাইটের মাধ্যমে এই যাত্রা সম্পন্ন হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ মে) পর্যন্ত ৮০,৭২৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১০৪টি ফ্লাইটে গেছেন ৪০,২৪৯ জন, সৌদি এয়ারলাইনসের ৭৬টি ফ্লাইটে গেছেন ২৯,১৪৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৮টি ফ্লাইটে গেছেন ১১,৩৩০ জন হজযাত্রী।

হজের সফরে ১৫ বাংলাদেশির মৃত্যু!

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। মক্কায় মারা গেছেন ৯ জন এবং মদিনায় ৬ জন। সর্বশেষ ২৯ মে মাদারীপুর জেলার মোজলেম হাওলাদার মদিনায় মৃত্যুবরণ করেন।

এবার হজে গিয়েছেন ৮৭ হাজারের বেশি বাংলাদেশি।

২০২৫ সালে হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৮১,৯০০ জন।

চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয় ২৮ এপ্রিল, রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। ওইদিন রাত ২টা ২০ মিনিটে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত