সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে ড.ইউনুস সরকারকে যুক্তরাজ্যের সমর্থন, প্রধান উপদেষ্টের প্রতি জনগণের আস্থা বেড়েই চলছে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের সভাপতি জনাথন রেনল্ডস বুধবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ব্রিটিশ মন্ত্রী রেনল্ডস সরকারের চলমান সংস্কার কার্যক্রম এবং পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

অধ্যাপক ইউনূস জানান, অর্থনৈতিক পুনরুদ্ধার, ব্যাংক খাত সংস্কার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ। বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রস্তাব উত্থাপন করেন।

যুক্তরাজ্যের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন সংবাদ প্রচার হওয়ার পর দেশের জনগণ পূর্ণ সমর্থন দিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস কে। সাবেক আওয়ামী সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দেশি ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগের জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং তারা দাবি জানিয়েছেন, ড. মুহাম্মাদ ইউনুস যেন দেশের দায়িত্বে আরও পাঁচ বছর ১০ বছর এমনকি আজীবন পর্যন্ত থাকেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত