সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এবার আওয়ামী লীগের করুন পরিণতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগের অনেক ভুল ছিল। বৃহস্পতিবার (১২ জুন) থাইল্যান্ড থেকে দেশে ফিরে এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তার শ্যালক ডা. আনম নওশাদ খান।

তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হামিদ বলেন, “আমাদের (আওয়ামী লীগের) অনেক ভুল ছিল, না হলে আজ এই অবস্থা হতো না। আজকের পরিণতি আমাদের ভুলেরই শাস্তি।”

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দলটির শীর্ষ নেতারা কেউ পলাতক, কেউ কারাগারে। শেখ হাসিনাসহ অনেকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও হত্যার অভিযোগে বিচার চলছে। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধনও স্থগিত।

সাবেক রাষ্ট্রপতি হামিদের ঘনিষ্ঠ নওশাদ খান আরও জানান, “২০১২ সালে যখন স্পিকার ছিলাম, তখনই বলেছি—সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন সায় দেবে না।” রাষ্ট্রপতি থাকা অবস্থাতেও আওয়ামী লীগের অনেক কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানাতেন হামিদ।

আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদ মনে করেন, দলটির ভবিষ্যতে রাজনীতিতে টিকে থাকতে হলে ভুলগুলো শোধরাতে হবে। বর্তমানে তার শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমনকি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সঙ্গেও কোনো কথা হয় না বলে জানিয়েছেন তার শ্যালক।

আবদুল হামিদের বর্তমান শারীরিক অবস্থা ভালো নয়। থ্রি-টু-ফোর স্টেজ পর্যায়ের লাং ক্যানসারে ভুগছেন তিনি। একা চলাফেরা করতে পারেন না, নামাজও পড়তে পারেন না। শারীরিক দুর্বলতা এতটাই বেশি যে বাথরুমেও সহায়তা লাগে।

তিনি বলেছেন, “নামাজ-কালাম তো পড়ি নাই। আল্লাহই জানেন কী হয়।” তবে তার শ্যালক বলেন, “তিনি অনেক মানুষের উপকার করেছেন, কারও ক্ষতি করেননি। আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন।”

অনেক আলোচনা থাকা সত্ত্বেও থাইল্যান্ড থেকে দেশে ফেরার ব্যাপারে তিনি অনড় ছিলেন। আবদুল হামিদ বলেন, “দেশেই মরতে চাই। আমার সব আত্মীয়স্বজন এই দেশেই আছে।”

৭ মে চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পর প্রায় এক মাস সেখানে ছিলেন তিনি। ৮২ বছর বয়সী এই সাবেক রাষ্ট্রপতিকে দেশে ফিরে নিজেই দেখাশোনা করছেন নওশাদ খান।

হাওড়ের কিশোরগঞ্জে জন্ম নেওয়া আবদুল হামিদ সাতবারের সংসদ সদস্য ছিলেন। ছিলেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। টানা ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গভবনের চার দেয়ালের ভেতরের জীবনকে তিনি বন্দিজীবন হিসেবে উল্লেখ করতেন।

বর্তমানে তিনি নিজের এলাকায় যেতে না পারলেও নিয়মিত খোঁজখবর নেন। শরীর ভালো না থাকলেও মানসিকভাবে তিনি স্থির আছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত