সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আ.লীগকে আমি নিষিদ্ধ করিনি, বিবিসি সাক্ষাৎকারে যে বিষয়টি স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি জানান, নির্বাচনে দলটির অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন,

“আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত। নির্বাচন কমিশনই নির্ধারণ করবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না।”

তিনি জানান, “অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে শুধু কোনো দলের অংশগ্রহণ নয়, বরং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। যতক্ষণ মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক।”

বিবিসির প্রশ্নের জবাবে তিনি বলেন,

“শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

ভারতের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,

“ভারতে থাকার চেয়ে সমস্যা হচ্ছে শেখ হাসিনার বারবার ভিডিওবার্তা দেওয়া। এসব মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ হচ্ছে।”

আওয়ামী লীগের শত শত নেতাকর্মী গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে ড. ইউনূস বলেন,

“এটা আওয়ামী লীগের সময়ের মতো নয়। যারা এটা বলছে, তারা বাংলাদেশের বাস্তবতা বোঝে না।”

রোহিঙ্গা সংকট নিয়ে ড. ইউনূসের বক্তব্য
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানবিক বিপর্যয়ের বিষয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন,

“আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে একসঙ্গে এক লাখ রোহিঙ্গার সঙ্গে দেখা করেছি। কিন্তু সমস্যার একমাত্র সমাধান হলো প্রত্যাবাসন।”

বাংলাদেশে রোহিঙ্গাদের স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনার প্রশ্নে তিনি বলেন,

“আমাদের নিজেদের অনেক সমস্যা আছে। আমরা নতুন করে আরেকটি জনগোষ্ঠীর বোঝা বইতে পারব না।”

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ সরকার মানবিক দিক বিবেচনায় সীমান্ত খুলেছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তাদের আশ্বাস পূরণ করেনি।

সাক্ষাৎকারে ড. ইউনূস তার সরকারের অবস্থান, নীতিনির্ধারণী সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক প্রত্যাশা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বিবিসির মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং চ্যালেঞ্জগুলোও স্পষ্ট হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত