সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নির্বাচনের আগেই খু’নি হাসিনা কর্তৃক সমস্ত গণহত্যার বিচার করতেই হবে বলে হেফাজতের হুংকার!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: নির্বাচনের আগেই শাপলা চত্বরের ঘটনাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে বলেছেন, “ক্ষমতা চিরস্থায়ী নয়, ফেরাউন পারেনি; হাসিনাও পারেননি।”

বুধবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। নির্বাচনের পূর্বেই শাপলা চত্বর ও জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। নতুবা জনগণ ও ছাত্র-জনতা অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না।”

তিনি বলেন, “আজো হাজারো আহত শাপলা ও জুলাই যোদ্ধা বিছানায় কাতরাচ্ছে। অগণিত শহীদের রক্তের ফসল জুলাই বিপ্লব ব্যর্থ হলে, এর দায় নিতে হবে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে।”

মাওলানা আজিজুল হক আরও বলেন, “শাপলা চত্বরের রক্তাক্ত পথ বেয়েই এসেছে জুলাই বিপ্লব। এটি জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে ভারতীয় আধিপত্যবাদের গোলামি করবে, তাদের বিরুদ্ধে আবারও প্রতিবাদ গড়ে উঠবে।”

তিনি বলেন, “জুলাই বিপ্লবের অন্যতম দাবি রাষ্ট্র কাঠামোগত সংস্কার। বিদ্যমান ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলুপ্ত করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন ছাড়া মুক্তির পথ নেই।”

বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে আত্মনিবেদিত হতে হবে। ব্যক্তিগত নয়, জাতির স্বার্থে সংস্কার কাজকে এগিয়ে নিতে হবে।”

সংস্কার কার্যক্রমে ইসলামবিরোধী কোনো এজেন্ডা না চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “সংবিধান থেকে বহুত্ববাদ বাদ দিতে হবে, কোরআন-সুন্নাহবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের আলোকে সংস্কার হতে হবে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত