সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম পর্ব শুরু, জনতার ঢল নেমেছে!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৮ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। সকাল ১০টার পর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরই মধ্যে উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে, মাঠের মূল অংশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

দলটির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ জানান, মহাসমাবেশের প্রথম পর্বে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২টায় মূল পর্ব শুরু হবে, যেখানে সভাপতিত্ব করবেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ প্রত্যাশিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পর থেকেই সংস্কার, বিচার এবং প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ধারাবাহিক প্রচার ও গণসংযোগ চালিয়ে আসছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এবং সমন্বয়ের ভিত্তিতে একটি জনমত তৈরি হয়েছে। আজকের মহাসমাবেশ সেই জনমতের প্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানান, সারা দেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। সেই সঙ্গে লঞ্চ ও ট্রেনযোগে লাখো মানুষের সমাবেশে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আজকের মহাসমাবেশ থেকে আগামী রাজনীতির একটি নতুন বার্তা উঠে আসবে ইনশাআল্লাহ। তিনি আরও জানান, এই সমাবেশে ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত