সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

ক্ষমতায় গেলে বাংলাদেশকে তালেবান শাসিত আফগানিস্তানের মতো বানাতে চাই বললে ফয়জুল করীম!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচন জিতে সরকার গঠন করতে পারলে শরিয়া আইন চালুর ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমাদের শরিয়া, আমাদের দর্শন– সব কিছুই কুরআন ও হাদীসেই নির্ধারিত আছে।”

টকশোর উপস্থাপক যখন প্রশ্ন করেন, “আপনি কি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?” – জবাবে ফয়জুল করীম স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, বানাতে চাই।”

তিনি বলেন, “ইরানের শাসনব্যবস্থার মধ্যে শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক নয় এমন ভালো দিকগুলো, কিংবা আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়ারও ইসলামের পরিপন্থী নয়– এমন কোনো দর্শন থাকলে সেগুলোও গ্রহণযোগ্য, যদি তা জনগণের কল্যাণে আসে।”

শরিয়া আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আশ্বস্ত করেন, “ক্ষমতায় গেলে সংখ্যালঘুদেরও পূর্ণ অধিকার নিশ্চিত করা হবে।”

সম্প্রতি রাজধানীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামীর নেতাদের উপস্থিতি এবং ইসলামী দলগুলোর সম্ভাব্য নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও অতীতে জামায়াতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেওয়া ফয়জুল করীম বলেন, “আমি একচুলও সরিনি আমার সেই বক্তব্য থেকে, ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট।”

বিএনপিকে মহাসমাবেশে না ডাকার কারণ জানিয়ে তিনি বলেন, “যেসব দল পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে সমর্থন করেছে, তাদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল। বিএনপি এতে রাজি নয়।”

বিএনপির সমালোচনায় তিনি বলেন, “আমি তাদের চাঁদাবাজি, কোন্দল, মারামারি নিয়ে কথা বলেছি জনগণের পক্ষ থেকে। আমি ব্যক্তিগতভাবে নয়।”

মাজার ভাঙার বিষয়ে তিনি বলেন, “মাজার খারাপ নয়। কেউ সেখানে সেজদা দিলে বুঝিয়ে ফিরিয়ে আনতে হবে, ভাঙচুর নয়।” তিনি মাজারভাঙা প্রতিরোধে সবাইকে আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত