সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কাছে দেশ ছেড়ে দেবে না জামায়াত: মাওলানা রফিকুল ইসলাম খান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এ দেশ কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর কাছে জামায়াত ছেড়ে দেবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, লুটেরা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে।

শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। সম্প্রতি মিটফোর্ডে প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ডসহ সারাদেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজির ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

মাওলানা রফিকুল বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদের অবসান ঘটেছে মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধে। কিন্তু নতুন আরেকদল চাঁদাবাজ-সন্ত্রাসী মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা নিজেরাই নিজেদের নেতা-কর্মীদেরও নৃশংসভাবে হত্যা করছে। অথচ এসব সন্ত্রাসের বিরুদ্ধে তারা কোনো কথা বলে না। কারণ, এরা তাদেরই লালিত।

তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। তারা যদি ব্যর্থ হয়, জনগণই সিদ্ধান্ত নেবে। থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নৈতিক দায়িত্ব ছিল পদত্যাগ করা, কিন্তু সেটি হয়নি।

জামায়াত নেতার দাবি, সন্ত্রাসী-চাঁদাবাজদের দলে বা পদে না দেখে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেনসহ মহানগরীর দায়িত্বশীলরা।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ৫ আগস্টের পর যারা দেশের পরিবর্তন চেয়েছিল, তারা এখন চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ আর খুনের রাজত্ব কায়েম করছে। দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে দেশে অরাজকতা বাড়বে। সন্ত্রাসীদের দিয়ে কেউ ক্ষমতার সিঁড়ি বানাতে পারবে না—এবার জনগণ আর কাউকে ছাড় দেবে না।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত